বিপ্লব ও সংহতি দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‌

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম, সৈয়দ আলী হোসেন লাভলু প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top