বরিশাল জার্নাল ডেস্ক
বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
৫ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জামাল রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, ফারুক মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কাজী বশির আহমেদ, বিএনপি নেতা মাসুম সরদার, পৌর যুবদলের আহবায়ক মো: কাইউম উদ্দীন ডালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবদুর রব,পৌর বিএনপি নেতা ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য উপজেলা ও পৌর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালানো হয়।




