বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প। পৌর শহরের তিনটি স্পটে ধারাবাহিকভাবে আয়োজিত এই ক্যাম্পের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় পৌর এলাকার ১নং ওয়ার্ডের মান্নান মৃধার মাঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার আব্দুল মান্নান, তিনি বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর আমির কাওসার হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, পৌর বায়তুলমাল সম্পাদক সিরাজুম মুনির জুয়েল, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী শাহিন মাহমুদ, সেক্রেটারি হাফেজ মোঃ মোকসেদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাম্পে প্রথম ধাপে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ৩০ জন শিশু ও কিশোরের সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়। অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, টুপি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
উৎসবমুখর পরিবেশে উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অভিভাবক মোঃ সুমন মিয়া বলেন, এমন সুন্দর, স্বাস্থ্যসম্মত ও ডাক্তারি উপায়ে ফ্রি খৎনা ক্যাম্প আমি আগে দেখিনি। আমি অত্যন্ত সন্তুষ্ট।
সকাল ৯টায় প্রাথমিক সৌজন্য আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়।




