পুড়ে যাওয়া দোকান মালিকের পাশে দাড়ালো জামায়াত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষিপাশা বাজারের জাকির হোসেনের দোকান ঘরটি কিছুদিন পূর্বে আগুনে ভষ্মিভুত হয়। এতে জাকির হোসেন অপুরণীয় ক্ষতির সম্মুখীন হন। এই দুর্দিনে তার পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মাহামুদুন্নবী তালুকদার ক্ষতিগ্রস্ত জাকির হোসেনের কাছে অনুদান হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, পৌরসভার আমির মাওলানা নুরুল হকসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top