বাবুগঞ্জ প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন বাবুগঞ্জ উপজেলা যুবদল। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় র্যালি বের করে বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। র্যালিটি পশ্চিম রহমতপুরে অবস্থিত যুবদলের কর্যালয় থেকে বের হয়ে রহমতপুর ব্রীজ ও বাজার হয়ে ৫ কি.মি প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, রিয়াজ হোসেন, মেহেদী আসলাম খোকন, হানিফ তালুকদার লিটন, মাইনুদ্দিন, রাজিব হোসেন, আমিনুল ইসলাম উজ্জ্বল, রিয়াজ শরিফ, পারভেজ খান, রায়হান শরিফ টোকন, আমিনুল ইসলাম মোল্লা, আরিফ রবিন, জিয়া সিকদার, শাহজুল, বরকত বিশ্বাস, কামরুল ইসলাম প্রমুখ।




