মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হিজলা উপজেলা শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আইডিয়াল একাডেমি হল রুমে শনিবার সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ সাইয়েদ আহাম্মেদ ও সাংগাঠনিক সম্পাদক মো: জামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা আমির অধ্যাপক নুরুল আমিন, নায়েবে আমির মাও: হারুন অর রশিদ, সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, কর্মপরিষদ সদস্য মো: পরিদ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: খলিলুর রহমান, ছাত্রশিবির হিজলা উপজেলা সেক্রেটারি মোঃ মুসা ইব্রাহিম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ৬জন ভাইয়ের নেতৃত্বে এদেশের পথহারা যুবকদেরকে ইসলামের দিশা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের যুবকদেরকে ইসলামের ছায়াতলে সমবেত করে আজ ইসলামী ছাত্রশিবির প্রথম সারির ছাত্র সংগঠন।
আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরুল্লাহ।




