গৌরনদী ( বরিশাল ) প্রতিনিধি
উপজেলার চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে বুধবার | বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন দুর্নীতি দমন কমিশন বরিশালের পরিচালক মোহাম্মদ মোজাহার আলী সরদার ।
বিশেষ অতিথী ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জু | আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
এ সময় ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।




