নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকার উদ্যোগে ১৮ জানুয়ারি সকালে লালমোহন উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই আয়োজন লর্ডহার্ডিঞ্জের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত হয়। এর আগেও লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকা দুটি উপজেলার ১৪টি ইউনিয়ন ও লালমোহন পৌরসভার হাজারো অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন-তজুমদ্দিন)-এর ভোলা জেলার অন্যতম উপদেষ্টা ও ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আক্তার উল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপদেষ্টা ও জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলি, ইউনিয়নের উপদেষ্টা অধ্যাপক মোঃ সালাহউদ্দিন, মাষ্টার নাথুরাম বাবু, এবং অন্যতম সমন্বয়ক শান্ত করিম মহাজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লর্ডহার্ডিন্জ ইউনিয়নের সমন্বয়ক ফয়সাল মাহমুদ নবীন, শিমুল চন্দ্র দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।




