মির্জাগঞ্জে ছাত্রদলের ইফতার বিতরণ

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
শুক্রবার (২৮ মার্চ) এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী, পথশিশু ও মাদ্রাসার ছাত্রসহ তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোখলেছের নেতৃত্বে ইফতার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ, মাইনুল ইসলাম শাহিন, আবুল খায়ের মৃধা, নাঈম হোসেন, আয়তুল্লাহ সুজন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top