মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার পৌরসদরে অবস্থিত ঐতিহ্যবাহী মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় ওই বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক নজরুল কবির, দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম দুলাল তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণকাজে আমি সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top