মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ) : ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট-এ ‘মনপুরা আইডিয়াল’ স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলার প্রাণকেন্দ্রে মনপুরা আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালক ভারপ্রাপ্ত নজরুল ইসলামের (নোমান) সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো :সাইদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আহসান কবির , মনপুরা হাজীরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোসলেহ উদ্দিন , মনপরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো:আমিনুল এহসান জসিম , মনপরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নজরুল ইসলাম নোমান , মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:সীমান্ত হেলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:আলমগীর হোসেন, মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:ইকরাম কবিরসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা , কোলমতি শিশুদের নৈতিক শিক্ষা প্রদানের প্রতি গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন। এছাড়া প্রত্যেকটি শিশুকে নিজ নিজ ধর্মীয় শিক্ষা প্রদানের গুরুত্ব প্রধদানের অনুরোধ করেন।




