মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘হক কম্পিউটার ট্রেনিং সেন্টার’ এর দুই যুগ বা ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে বোরহানউদ্দিন ফুড পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে হক কম্পিউটার এর পরিচালক রেজাউল করিম এর সভাপতিত্বে এ সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক এমএ হান্নান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির পাটোয়ারী, পৌরসভার কর্মকর্তা মো. মোর্শেদ, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সদর হাইস্কুল রোড এবং বোরহানউদ্দিন পৌর ভবনের নিচ তলায় ট্রেনিং ক্যাম্পাস রয়েছে। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪শত ৪৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে এ অনুষ্ঠানের মাধ্যমে সনদ তুলে দেয়া হয়। উল্লেখ্য, গত ২৪ বছরে এই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৮০০ শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করে সনদ নিয়েছেন।




