বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মির্জাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস । এ উপলক্ষে সোমবার(১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুজন সূত্র ধর এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা।

আলোচনায় বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য। এ লক্ষ্যে যুবসমাজকে আরও বেশি সচেতন ও সম্পৃক্ত করতে হবে। তারা আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রয়োগ ও উপকারিতার দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহকে (UH&FWC) সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের সেবিকা ও কর্মীবৃন্দ, সুবিদখালী, দেউলী সুবিদখালী, মির্জাগঞ্জ, কাকড়াবুনিয়া ও মাধবখালী ইউনিয়নের প্রতিনিধিরা। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top