পবিপ্রবিতে মানববন্ধনে হামলা, বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কার

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অপসারণের মানববন্ধনে হামলার ঘটনায় দুমকী উপজেলার তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। 

সোমবার (১১ মে) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। একই সঙ্গে বহিষ্কৃত যুবদলের সদস্যসচিব রিপন শরীফসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top