বরিশাল জার্নাল ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।
সোমবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান আরও বলেন, মহান আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে ভালো আছেন।
তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই মির্জা আব্বাস স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।




