মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানব সম্পদ তৈরীর অঙ্গীকার’ এই লক্ষ্য প্রতিষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাহ মাদ্রাসার ২০২৫ ইং শিক্ষাবর্ষের ছবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে তামিরুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মুফতী মোঃ ফজলুল করিম। অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য সচিব জহুরুল ইসলাম, প্রভাষক মোঃ মোকাম্মেল হোসেন, কো-অর্ডিনেটর প্রভাষক মোহাম্মদ ইউসুফ ওসমানী ও শিক্ষকমন্ডলী।
এ সময় বক্তারা বলেন, তা’মীরুল উম্মাহ মাদ্রাসাটি ২০১৪ ইং সালে ‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরীর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পাঠদান করে আসছে। বিগত বছরে মাদ্রাসার শিক্ষার্থীরা জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২৩ সালের দাখিল শিক্ষাবর্ষে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন জিপিএ ৫ পেয়েছেন। মানসম্মত শিক্ষা, উপযুক্ত পরিবেশ ও সকলের সহযোগিতায় পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটি অভিভাবকদের আস্থার ঠিকানায় পরিগণিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাময় এ যুগে জ্ঞানের যথার্থ পরিচর্যার অনুকূল পরিবেশ, শিশুর সুষ্ঠু বিকাশ লাভের সহায়ক হিসেবে, আগামী প্রজন্মকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তা’মীরুল উম্মাহ মাদ্রাসা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।




