চরফ্যাশনে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

চরফ্যাশন  প্রতিনিধি, ভোলা

চরফ্যাশন তাযকিয়াতুল উম্মা মডেল মাদরাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার  উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ‘আলোকিত সন্তান পিতা মাতার অবদান’ ২২ নভেম্বর শুক্রবার সকালে মাদরাসার  হল রুমে এবং বিকেল ৪টায় চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।

উভয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও সমাজ চিন্তক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক, প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালট্যান্ট ড. আহসান হাবীব ইমরোজ।

বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।

অন্যদের মধ্যে চরফ্যাশন করিজাহান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক, চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:কামরুজ্জামান,  ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, দৈনিক ইনকিলাবের চরফ্যাশন প্রতিনিধি কামাল গোলদার, নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেন, এডভোকেট মহিবুল্লাহ, এডভোকেট রহমত উল্ল্যাহ সেলিমসহ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top