চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কুরআন ছবক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর শিশু বিভাগের কুরআন ছবক অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার স্কুল এন্ড কলেজের হলরুমে অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজের সঞ্চালনায় এ ছবক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আবু নাছের। বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও সবক অনুষ্ঠানে আমন্ত্রিত আরবি শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, আল কোরআনই হচ্ছে মানবজাতির একমাত্র জীবন ব্যবস্থা। মানবজাতি যতদিন পর্যন্ত যথাযথভাবে তা আঁকড়ে ধরতে না পারবে তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও পারিবারিক জীবনে কোরআনকে ফয়সালাকারী হিসেবে না মানবে ততদিন পর্যন্ত শান্তি আসবে হবে না।

তারা বলেন, তাই সমাজের এ হানাহানি, মারামারি,  চাঁদাবাজি ও লুণ্ঠন থেকে রক্ষা পেতে হলে সমাজের প্রতিটা স্তরে আল কোরআন মেনে চলতে হবে । আজকের কোমলমতি শিশুরা কুরআন শিখে তাদের ব্যক্তিগত জীবনকে কুরআনের আলোয় আলোকিত করবে এই প্রত্যাশা আমরা করছি।

অভিভাবকরা বলেন, চরফ্যাশনে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ এমন একটি প্রতিষ্ঠান যারা সকল শ্রেণীর শিক্ষার্থীকে কুরআন শিক্ষা দেয়। বক্তারা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top