মির্জাগঞ্জ বিএনপির সাংগঠনিক সভা

মির্জাগঞ্জ প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় (১০ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি আয়োজিত উপজেলার সুবিদখালী সরকারি র.ই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোস্তাক আহমেদ পিনু, সদস্য মোঃ দেলোয়ার হোসেন নান্নু, এ্যাড. মজিবর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, সদস্য মোঃ আসফাকুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানউল্লাহ পিন্টু সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সুজন, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top