চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার আয়োজনে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সুপ্রীমকোর্ট ল’ইয়ার্স অব ভোলা ও চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ পারভেজ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মামুন, এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, কুলছুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান, নুরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, মাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন সরমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার কামরুজ্জামান শাহিন প্রমুখ ।

বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। এ সময় তিনি দীর্ঘ দিন চরফ্যাশনে দায়িত্ব পালনকালে সবার সহযোগীতায় নিজের উপর অর্পিত দায়িত্ব এগিয়ে নিতে পেরে সকলকে ধন্যবাদ জানান ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top