মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই ডিসেম্বর) বেলা ১১টায় উত্তর বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ইউসুফ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সেক্রেটারি আবুল হাসানাত তসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ আজম কাজী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান কবির, জেলা বিএনপির সদস্য মোঃ ফিরোজ কাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শিহাব হাওলাদার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস-সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।




