নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত ৬ উপদেষ্টা ও ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চরফ্যাসনের সদরে হোটেল মারুফ ইন্টারন্যাশনালের হল রুমে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মুফতি নুরুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় ইসলামী আন্দোলনের লালমোহন থানা,শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আলেম ও ইসলাম প্রিয় লোকজন উপস্থিত ছিলেন।




