মোঃ নাঈম, লালমোহন প্রতিনিধি : কাজী শাহে আলম সভাপতি এবং মোর্শেদুল ইসলাম চৌধুরীকে সেক্রেটারি করে রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ লালমোহন ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক মিলনায়তনে ভোলা ফোরামের কার্যকরী সদস্যদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, নতুন সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী শাহে আলম ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন এর প্রশাসনিক ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। এবং সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোর্শেদুল ইসলাম চৌধুরী ভোলা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নিজামুল হক নাঈম, রহমাতুল্লাহ সেলিম, মুহাদ্দিস আব্দুল হক, ড. কামরুল হাসান শাহীন , ব্যারিস্টার আব্দুর রহমান খোকা।
সভায় ২০২৫-২০২৬ কার্যকালের জন্য কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টী মেম্বার বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ । সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম।
সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন, মো: মহিব্বুল্লাহ , এডভোকেট রহমাতুল্লাহ সেলিম, মো: আলমগীর হোসেন সোহাগ, ড. মাও. কামরুল হাসান শাহীন, মো: শামসুদ্দিন , মো: নজরুল ইসলাম, অধ্যক্ষ মাও. মো: শাহিদুল্লাহ, মো: কামাল উদ্দিন, মো: কামাল উদ্দিন রায়হান, ছাত্রনেতা মো: হেলাল উদ্দিন রুবেল, মো: আব্বাস আলী খান, নাজমুল হাসান, সালাউদ্দিন, শাহাবুদ্দিন শিহাব, এবং ভোলা ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




