আইনজীবী হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বোরহানউদ্দিনে বিক্ষোভ

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবি জানানো হয়। বুধবার ২৭ নভেম্বর দুপুর ২ টার দিকে বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে দুপুর ২ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে টেকনিক্যাল থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন স্লোগানে স্লোগানে ইস্কন নিষিদ্ধের দাবিতে মিছিলটি দক্ষিণ বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

বক্তরা বলেন, আমরা মুসলিমরা এখনও ধৈর্য্য ধরে আছি, আমরা বার বার ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। এই ইস্কন বাংলাদেশে বসবাস করে,ভারতের দালালি করে।  দুইদিন আগে চরমপন্থী ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে তার সহকর্মীরা জনসম্মুখে আদালত প্রাঙ্গনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আইনজীবীকে। মসজিদে হামলা ও ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাইফুল ইসলামের হত্যার বিচার দাবি করছি। সাথে সাথে দেশ বিরোধী চক্রান্ত সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top