মোহম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে: সরকারি নির্দেশনা অনুযাযী হরিনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং বিপিএল এর অর্থায়নে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন করা হয়। এ উপলক্ষে ‘তারুণ্যে ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয়ের উপর রচনা ও বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হয়। হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষাথীরা এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আলতাফ হোসেন সরদার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: ফেরদৌস হাসান লিমন, শেওরা সৈয়দ খালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোক্তার হোসেন । হরিনাথপুর ইউনিয়নের যেসকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তার মধ্য ছিল মহিষখোলা আলিম মাদ্রাসা, ছয়গাও বহুমুখী দাখিল মাদ্রাসা, বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়, মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়, হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়।
রচনা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহিষখোলা আলিম মাদ্রাসার মোসা: ফাতেমা ও মোসা: তানহা। বক্তৃতায় ১ম স্থান অধিকার করে হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোসা: ফিদা খানম , ২য় স্থান অধিকার করে বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের মো: নেছার উদ্দিন ও ৩য় স্থান অধিকার করে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আলফি সাহরিন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।




