হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪ -২০২৫ আর্থিক সালের দেওয়া ৪১৮ কেজি রুই কাতল মৃগেল ও শিং মাছ অবমুক্ত করে।
হিজলা উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা ভুমি অফিসের পুকুরে পোনামাছ অবমুক্ত করে। পরে বিভিন্ন জলাশয়সহ উপজেলা কাসেমুল উলুম ইসলামীয়া মাদরাসা পুকুরেও পোনা মাছ বিতরণ করা হয়।
পেনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকোশলী সুকদেব বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অনেকে।




