সাবেক এমপি টিপুর শাস্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির প্রিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর শাস্তির দাবিতে মিছিল করেছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট বাজারে ওই মিছিল বের করা হয়।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন, সদস্য সচিব মোঃ শাহীন হোসন, উপজেলা বিএনপির সদস্য মোঃ রুবেল সরকার, হুমায়ুন কবির, মোঃ জসিম উদ্দিন, মোঃ হেমায়েত হাওলাদার, মামুন ,মাসুম রেজা রুবেল, জাকির হোসেনসহ আরো নেতৃবৃন্দ।

বক্তারা গোলাম কিবরিয়া টিপুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, গোলাম কিবরিয়া টিপু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। টিপুর নির্দেশের ছাত্রদের হত্যা করা হয়েছে। আমরা গোলাম কিবরিয়া টিপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top