বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমির ও জেলা ইউনিটের সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিনের পিতা আব্দুল জলিল মাতুব্বর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অ ইন্না ইলাহি রজিউন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড.মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মো সাইফুর রহমান, এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম সেক্রেটারি মো লুতফুর রহমান প্রমুখ।




