শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রজিহার ইউনিয়নে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা নাজমুস সাকিব, সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জামান সরোয়ার জামিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আল আমিন।
বক্তারা বলেন, আমরা মন্দির পাহাড়া দিয়েছি তার বিনিময়ে ব্যারিস্টার আলিফকে নির্মমভাবে শহিদ করেছে। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তারা।




