মেহেন্দিগঞ্জে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জে ‍অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  বরিশাল জেলার আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

তিনি বলেন,  দিন দিন দেশে শীতের প্রকোপ বাড়ছে। সামনে আরো কঠিন শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে। শীত বাড়ার কারণে ধীরে ধীরে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। এই শীতে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে। অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসা সামর্থবানদের নৈতিক দায়িত্ব।

উপজেলা আমির মাওলানা সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলান সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সগির বিন সাঈদ, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুর রহমান, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমরা আপনাদেরকে কোনো ত্রাণ দিতে আসিনি। আমরা আপনাদের কাছে উপহার নিয়ে এসেছি। আমাদের উচিত ছিল আপনাদের বাড়িতে পৌছে দেয়া।

সগীর বিন সাঈদ তার বক্তব্যে বলেন, কুরআনের সমাজ কায়েম হলে সকলের দুয়ারে তার মৌলিক অধিকার পৌছে দেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল, উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য ইমরান হোসাইন, উপজেলা মজলিশে শুরা সদস্য চানপুর ইউনিয়নের আমীর মো: রিয়াজ উদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top