মুলাদীতে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

মুলাদী উপজেলার নাজিরপুরে সিরাত উদযাপন কমিটির উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও কমিটির সদস্য মু. আব্দুল্লাহ আহাদের সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ওলামা বিভাগ বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরীনের কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মুলাদী উপজেলা ওলামা বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আবু ছালেহ, রামারপোল ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসাইন, নাজিরপুর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা মুফতি জিয়াউল হক আশরাফী।

মাহফিল শেষে মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনা করেন বরিশালের ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top