মুলাদী সদর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

 

বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ পরিষদ মুলাদী সদর ইউনিয়নের সভাপতি এস. এম. ইখতিয়ার অলির সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর মাওলানা মোঃ আবু ছালেহ, উপজেলা সেক্রেটারি মাওলানা ডাঃ মোঃ মোর্শেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মোঃ মাইন উদ্দীন, কাজিরচর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, বরিশাল জেলা ছাত্রশিবির সেক্রেটারি মোঃ সাইয়েদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নেছার উদ্দিন, জামায়াত নেতা আব্দুল হাকিম সরদার, উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান দুলাল মোল্লা, দেলোয়ার হোসেন মাঝি, মোঃ পারভেজ ব্যাপারি, আবিদুর রহমান শরীফ, উপজেলা ব্যবসায়িক সংগঠনের সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, সদর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি কাজী মোকাদ্দেস হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top