বাবুগঞ্জের কেদারপুরে কৃষকদলের পরিচিতি সভা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টবর) বিকেলে কেদারপুর ইউনিয়ন কৃষক দলের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের আহবায়ক এইচ এম মোহসীন আলম, বরিশাল জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল আলম ফকির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের সদস্য সচিব সফিউল আলম সফরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রকিবুল হাসান খান।

বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান রতন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: হানিফ হাওলাদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা বিএনপির সদস্য কুদ্দুস মোল্লা, পারভেজ মৃধা,বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন রতন,সহ আরো নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top