বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অফিসিয়াল ফেসবুক পেজে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। এতে সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের কথা বলা হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল রয়েছেন।

এছাড়া সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল আমিনের নাম রয়েছে।
প্রতি বছর জানুয়ারিতে ছাত্রশিবিরের প্রতিটি শাখার কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘদিন ধরে ছাত্রশিবির তাদের কোন কমিটি গঠনের কথা ফলাও করে প্রচার করে না। দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের জুলুম থেকে বাঁচতে কৌশলগত কারণে এতদিন কমিটি গঠনের কথা গোপন রাখা হতো।




