বাবুগঞ্জ প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সেখানকারই এক কর্মীকে।
জানা যায়, সার্ভেয়ার জসিম উদ্দিনকে রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে নিজ অফিসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান ভূমি অফিসের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন।
তারা পুলিশকে ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এ রিপোর্ট লেখা পর্যন্তা তা জানা যায়নি।




