বানারীপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়া বন্দরবাজার বাইতুন্নাজাত কমপ্লেক্সে ২৭ ডিসেম্বর (শুক্রবার) শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, বরিশাল জেলা শাখার উপদেষ্টা  মাস্টার আব্দুল মান্নান, জেলা সভাপতি এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা সেক্রেটার অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমির কাওসার হোসাইন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আব্দুর রব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top