বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার, জনসমর্থন বৃদ্ধি ও ভোটের হার বাড়ানোর লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রিশিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৫নং মোহাম্মদিয়া কামিল মাদরাসার হলরুম এবং ২নং ওয়ার্ডের বড়পুইয়াউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আবুল ফজল আলম ও ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল বারেক মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, পৌর আমির মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের সহকারি সেক্রটারি ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক বশির উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মো. মোস্তাকুর রহমান (শ্রমিক ফেডারেশনের সভাপতি), উপজেলা জামায়াতের মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি মাহাদি হোসাইন , বিশিষ্ট শিল্পপতি ও জামায়াত নেতা আনোয়ার হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন ও সেক্রেটারি মাস্টার রুহুল আমিন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।




