এইচ এম খলিল, বাকেরগঞ্জ :
বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৭ শে মার্চ বৃহস্পতিবার স্থানীয় রত্না আমিন মহিলা কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা রেদওয়ানুল্লাহ শাহিদীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম আলামিন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা রেদোয়ান উল্লাহ শাহিদী।




