বরিশালে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালে জসীম সিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৩টার দিকে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসীম সিকদার বাবু একই এলাকার কালাম সিকদারের ছেলে। হত্যার ঘটনায় পুলিশ সিয়াম ও শহীদ নামে দুজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ চিৎকার শুনে তারা বের হন। পরে বাবুকে নিচে পড়ে থাকতে দেখে সবাই মিলে হাসপাতালে নিয়ে যান। তখন বাবুর শরীর থেকে রক্ত ঝরছিল। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পবিত্র কুমার হালদার বলেন, মাদক ও পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে পলাশপুর ৭ নম্বর এলাকায় মধু মিয়ার নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর হামলা করেন। বাবুকে ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে ফেলে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।

এদিকে বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করেছে। তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top