স্বাধীনভাবে অডিট করলে ৮০ শতাংশ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে : মাহমুদুর রহমান

বরিশাল জার্নাল ডেস্ক

স্বাধীনভাবে অডিট করলে দেশের ৮০ শতাংশ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

 

ড. মাহমুদুর রহমান বলেন, ‘শেখ হাসিনার আমলে দুর্নীতির জন্য মেগা প্রজেক্ট হয়েছে। ভারতকে খুশি করার জন্য পদ্মাসেতুতে রেললাইন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে গাজীপুরকে ধংস করে দেওয়া হয়েছে।’

বিগতে বছরগুলোতে শিক্ষকদের আদেশ দিয়ে বেশি বেশি জিপিএ দেখানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে বক্তারা দেশের অর্থনীতিতে চলমান উচ্চ মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতের অস্থিরতা মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top