বন্যার্তদের জন্য দুর্গোৎসবের বাজেট থেকে ডোনেশন

টুডে নিউজ

বন্যার্তদের জন্য দুর্গোৎসবের বাজেট থেকে ডোনেশন করেছে বরিশালের একটি মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই মন্দিরের সাধারণ সম্পাদক অয়ন চক্রবর্তী এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

তারা বন্যার্তদের মাঝে বিতরণের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনকে ওই টাকা প্রাদান করে। আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

অয়ন চক্রবর্তী বরিশালের স্বর্গীয় দক্ষিণা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক। তিনি ফেসবুক পোস্টে বলেন, যেকোনো বিশ্বস্ত মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দির, বরিশাল সিটি কর্পোরেশন এর এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ বন্যার্ত মানুষের জন্য ব্যয় করা হলো।’

অন্যান্য মন্দির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তিনি আরো লেখেন, প্রত্যেক দুর্গোৎসব আয়োজন কমিটির প্রতি অনুরোধ রইলো, যে যেখানে পারেন, যে ফাউন্ডেশন বা বিশ্বস্ত ব্যক্তির কাছে পারেন, পুজোর বাজেটের একটি অংশ পৌঁছে দিন।

তিনি আরো বলেন, এটা মোটেও দান না। এটা বন্যার্ত মানুষের অধিকার।

অয়ন চক্রবর্তীর ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করে আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা খালেদ মোহাম্মাদ সাইফুল্লাহ লেখেন, ‘জুলাই বিপ্লবের পর সত্যিকার অর্থেই আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। পার্শ্ববর্তী রাষ্ট্রের তাবৎ চক্রান্ত নস্যাৎ করে, এবার দুর্গোৎসবের বাজেটের একটি অংশ ফাউন্ডেশনে ডোনেট করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি আস সুন্নাহ ফাউন্ডেশন হয়ে উঠেছে দেশের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান। কেবল মুসলমানদের নিকটেই না, ধর্ম বর্ণ নির্বিশেষে, আস সুন্নাহ ফাউন্ডেশন হয়ে উঠেছে সবার।’

তিনি আরো বলেন, আমরা এই ফাউন্ডেশনকে জানপ্রাণ দিয়ে আগলে রাখব, সকল সক্রিয়তা ও সৃষ্টিশীলতা দিয়ে। সেই সাথে বিপ্লব-পরবর্তী বাংলাদেশকে বানাবো বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত। ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top