দ্রুত রায় কার্যকর চায় শহীদ শান্তর পরিবার

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন জানিয়েছেন, সন্তানকে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়, তবে তার হত্যার রায় যেন দ্রুত কার্যকর হয়—এটাই এখন পরিবারের একমাত্র দাবি। তিনি বলেন, মনকে কিছুটা শান্তি দিচ্ছে যে, সন্তানের অন্যায় হত্যার বিচার হয়েছে। এখন অপেক্ষা রায় বাস্তবায়নের।

জাকির হোসেন আরও বলেন, আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনুসের সক্ষমতার ওপর তাঁদের বিশ্বাস রয়েছে। তার ভাষায়, ড. ইউনুস চাইলে অবশ্যই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব। আমরা এ বিষয়ে ড. ইউনুসের ওপর ভরসা রাখতে চাই।

পরিবারের দাবিতে এলাকায় নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। শহীদ শান্তর স্বজনরা দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শান্ত। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সেদিন সারা দেশের মতো চট্টগ্রামেও বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। শান্ত চট্টগ্রাম মহানগরী (দক্ষিণ) ছাত্রশিবিরের স্কুল বিভাগের নেতা ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top