গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : বাকেরগঞ্জে জামায়াতের গণমিছিল

 

বাকেরগঞ্জ প্রতিনিধি

ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রঘোষিত দেশব্যাপি গণমিছিলের অংশ হিসেবে বাকেরগঞ্জে গণমিছিল করা হয়। মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসলে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। গণমিছিলপূর্ব  সমাবেশে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগন্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটার অধাপক বশির উদ্দিন, এইচ এম জাফরউল্লাহ, পৌর আমীর মোঃ নুরুল হক, উপজেলা প্রচার সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা শ্রমিক কল্যানণ ফেডারেশন সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান শাওন, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান সহ উপজেলার ভিবিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top