গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি, জামায়াতের গণমিছিল

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা

ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে গণমিছিল  এবং জুলাই আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫আগস্ট) সকাল এগারোটায় উপজেলা কোর্ট চত্বর এলাকা থেকে জামায়াতের গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কলেজ রোড এলাকার গোল চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির মোহাম্মদ সিরাজুল হক, বর্তমান সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সেক্রেটারী মওলানা মোঃ শাহজালাল, উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সদস্য আবু তালেব খান ও উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ রাকিব হোসেন প্রমূখ। সভা শেষে শহীদদের স্মরনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে সাবেক আমীর মাওলানা মোঃ সিরাজুল হক।

অন্যদিকে, উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় উপজেলার গালর্স স্কুল সংলগ্ন এলাকা থেকে ‘বিজয় র‌্যালিটি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে গার্লস স্কুল সংলগ্ন রোড এলাকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোশতাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা বিএনপির নেতা মোঃ বশির উদ্দিন মৃধাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তরা বলেন,ছাত্র-জনতা ও বিএনপির আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় র‌্যালি উদযাপন করছি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top