মোঃ জামাল উদ্দিন, কাজিরহাট::
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কাজিরহাটে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল হক সোহরাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ অহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমিন ও মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে সমাবেশ ও গণমিছিলে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি থানা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে থাানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।




