হিজলায় শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

হিজলা প্রতিনিধি

জুলাই বিপ্লবে হিজলা উপজেলার বীর শহিদের স্মরণে আয়োজিত ‘শহিদ রিয়াজ-শাহীন-আতিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। সরকারি হিজলা ডিগ্রি কলেজ মাঠে বিকাল ৩টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

টুর্নমেন্টে মোট  ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হিজলা বিএইচকে ৩-১ গোলে হারিয়েছে মেহেন্দীগঞ্জ ফুটবল একাডেমি।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিজলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আঃ গাফফার তালুকদার, সদস্য সচিব এ্যাডঃ দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন।

হিজলা উপজেলা ক্রীড়া পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জহিরুল আলম নবু হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান সালাউদ্দিন রিমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান, হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক গাজী সাইদুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top