বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ফ্রান্স, বাদ পড়েছেন একাধিক তারকা

বরিশাল জার্নাল ডেস্ক

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। এবারের দলে সবচেয়ে বড় চমক এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়া। রিয়াল মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার ছাড়াও পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে ও ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি দেশমের বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা পাননি। এছাড়া চোট ও অফ-ফর্মের কারণে দলে নেই ক্রিস্তোফা এনকুনকু, কিংসলে কোমান এবং উগো একিটিকে।

কামাভিঙ্গাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করে কোচ দেশম সংবাদ সম্মেলনে জানান, ‘কঠিন একটি মৌসুম কাটিয়েছে সে, চোটের কারণে কম খেলার সুযোগ পেয়েছে। এখনও সে তরুণ। আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, দলের কাঠামো নিয়ে কাজ করতে হবে। তবে আজ রাতে তার হতাশাটা বুঝতে পারছি।’ গত মৌসুমে রিয়ালের হয়ে একাধিকবার চোটে পড়া কামাভিঙ্গা এখন পর্যন্ত দেশের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন।

দেশমের ঘোষিত এই স্কোয়াডে পিএসজির পাঁচ জন ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন উসমান দেম্বেলে, ব্র্যাডলি বার্কোলা, দিজিরে দুয়ে, লুকা এরনঁদেজ ও ওয়ারেন জাইরে-এমেরি। অন্যদিকে, লিভারপুল ফরোয়ার্ড একিটিকে গত মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মাইক মিয়াঁ, ব্রিস সাম্বা, রবিন রিসা।
ডিফেন্ডার: জুল কুন্দে, মালো গুস্তো, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, লুকা এরনঁদেজ, থিও এরনঁদেজ, লুকাস দিনিয়ে, ম্যাক্সো।
মিডফিল্ডার: অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, এনগোলো কন্তে, ওয়ারেন জাইরে-এমেরি, মানু কোনে।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, দিজিরে দুয়ে, ব্র্যাডলি বার্কোলা, মার্কাস থুরাম, আকলিউচে, জ্যঁ ফিলিপ মাতেতা, হায়ান শেহকি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top