মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। হাজীর হাট বন্ধু মহলের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দাসের হাট ক্রিকেট একাদশ ও জ্যাকব কলেজ ক্রিকেট একাদশ।
শনিবার (০৭ ডিসেম্বর ) দুপুর ২টায় উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আঃ রহিম।
এছাড়াও টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন মেম্বার, শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ইব্রাহিম মাতাব্বর, সাবেক হাজীর হাট ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া প্রমূখ।




