বাবুগঞ্জ প্রতিনিধি
বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার ৪ জুলাই বিকেলে চাঁদপাশা যুবসমাজের আয়োজনে স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।
ফাইনাল খেলায় অংশ নেয় চাঁদপাশাএকাদশ ও শাফানিয়া একাদশ । খেলায় ৩ – ৪ গোলে সাফানিয়া একাদশকে হারিয়ে জয়ী হয় চাঁদপাশাএকাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক রুবেল সরকার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান টিপু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুল আলম ফকির। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ , সহ সাংগঠনিক সম্পাদক ছান তানজিল, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জাকির ফকির, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, হানিফ তালুকদার লিটন, রাজিব হোসেন খান, স্থানীয় যুবনেতা
আক্তার হোসেন বাবু, মেহেদী হাসান সজল, সইবুর রহমান সজল, রাসেল সরকার, রাহাত, হাসিব , সোহান ,মহাসিন।
এ সময় ইউনিয়ন যুবদল, ছাত্রদল ,সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




