বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। শুক্রবার (৪ জুলাই) বিকাল ৫ টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন। স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদ বলেন, বাবুগঞ্জ-মুলাদীর প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। তাছাড়া রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের ছোয়া সবখানে লাগলে ও এই বাবুগঞ্জ-মুলাদীতে লাগেনি, হয়নি কোন ভালো হাসপাতাল, রাস্তাঘাটের বেহালদশা। কোন উন্নয়নের ছোয়ায় লাগেনি। বরিশাল-৩ তথা বাবুগঞ্জ-মুলাদী বিগত দিনে যে সকল সংসদ সদস্য ছিলেন তারা কোন ধরনের উন্নয়নর ছোয়া লাগাতে পারেনি। সবাই সবার আখের গুছিয়েছে।
তিনি বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হিই তাহলে মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার সহ মানব কল্যাণে কাজ করব। বেকার ও অবহেলিত মানুষের জন্য কর্মসংস্হানের সুযোগ তৈরি করবো।
মতবিনিময় সভায় ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধশালী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা করি। তবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোন প্রার্থীকে মনোনয়ন দিলেও তার হয়ে কাজ করব। কারন আমি কখনো দলের আদর্শের বাইরে যেতে পারব না।
এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লক্ষে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার, দারোগার হাট সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এই নেতা।




